বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটের নতুন ডিআইজি প্রিজন কামাল হোসেন

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জেল সিলেট বিভাগের নতুন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. কামাল হোসেন যোগদান করেছেন।

১৫ নভেম্বর তিনি এ পদে যোগদান করেন। এরপরই তিনি সিলেট ও সুনামগঞ্জ কারাগার পরিদর্শন করেন। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার থেকে তাকে বদলি করে এই পদে যোগদানের আদেশ জারি করেন কর্তৃপক্ষ।

মো. কামাল হোসেন ২০১০ থেকে ২০১১ ও ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগের ডিআইজি প্রিজন পদটি শূন্য থাকায় সিনিয়র কর্মকর্তা হিসেবে তাকে এ পদের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত, পার্থ গোপাল বণিক সিলেট বিভাগের ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্বে থাকাকালীন তার ঢাকার বাসা থেকে গত বছরের ২৯ জুলাই ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। পরে ওইদিন থেকে তিনি ঘুষ-দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় দীর্ঘ প্রায় এক বছর চার মাস এই পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক। এতে করে সিলেট বিভাগের চারটি জেলের প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে মো. কামাল হোসেনকে এ পদের দায়িত্ব দেন কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com