রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গল স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের ৩৫ মামলা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত চলাকালে মাস্কবিহীনদের বিরোদ্ধে মামলা ও অর্থদন্ড প্রদান করা হয়। শহরে পৃথক দুটি ভ্রাম্মমাণ আদালতের মাধ্যমে ৩৫ টি মামলায় ৩৫ জনকে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি অনুস্মরণ না করায় ৫ হাজার ২শ” টাকার অর্থদন্ড দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com