রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মাস্কবিহীনদের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকা অর্থদন্ড আদায়

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে করোনাভাইরাসের দিত্বীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) মোকাবেলায় সচেতনতামূলক প্রচার ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যান আদালত পরিচালিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে শহরের ২০টি স্পটে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়।

এসময় শহরের ২০টি স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৯৩ টি মামলা দিয়ে ৯৩ হাজার ৩৯০ টাকার অর্থদন্ড আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ।

একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান,করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রতিটি উপজেলায় আরো জোরালো অভিযা পরিচালিত হবে। এবং ভ্রাম্মমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com