বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে তরুণী ধর্ষণ মামলায় যুবক কারাগারে

আসামি সাইফুল মিয়া

দিদার এলাহী সাজু, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে তরুণী ধর্ষণ মামলায় সাইফুল মিয়া (২২) নামে এক যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্ত দাশের আদালতে হাজির হলে আদালত শুনানী শেষে সাইফুলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামী সাইফুল মিয়া উপজেলার গরীব হোসেন মহল্লার সিরাজ মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল-আমিন হোসেন।

তিনি জানান, বানিয়াচং উপজেলার রুঘু চৌধুরীপাড়া এলাকার জনৈক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুলের বিরুদ্ধে বানিয়াচং থানায় প্রায় ৫ মাস পুর্বে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামী সাইফুল পলাতক ছিল।

সোমবার দুপুরে সে আদালতে হাজির হলে আদালত জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com