রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

করোনাভাইরাস: মৃত্যু ২৯, শনাক্ত ১৭৮৮, পরীক্ষা ১৩৭৩৭

তরফ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৬০৯ জন।

একই সময়ে ১৩ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৭৮৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০২ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চার লাখ ৬২ হাজার ৪০৭ জনে দাঁড়াল।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৭৮ হাজার ১৭২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com