রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অমূল্য দেবনাথ (৫৭) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার হাতুন্ডা এলাকায় এঘটনাটি ঘটছে।

নিহত অমূল্য দেবনাথ উপজেলার রানীকোর্ট গ্রামের মৃত অশ্বিনী দেবনাথের পুত্র।

জানা যায়, অমূল্য দেবনাথ পৌরসভার হাতুন্ডা এলাকার শচিন্দ্র দেবনাথের বাসায় ভাড়াটিয়া হিসাবে ২য় স্ত্রী নিয়ে থাকতেন। হঠাৎ ঘরের ভীমের সঙ্গে উড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিক চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে অমূল্য দেবনাথের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পিএম রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ রিপোর্ট লেখাকালে থানায় কোন মামলা দায়ের হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com