বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিবর্ণ হচ্ছে ডাক বিভাগের ৯২ কোটি টাকার ভবন

তরফ নিউজ ডেস্ক : নগরীর শেরেবাংলা নগরে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ডাকভবন। এটাই নতুন ডাক সদর দফতর।

ডাকবক্সের আদলে নির্মিত লাল ভবনটি সহজেই সবার দৃষ্টি কাড়ে। ৯২ কোটি টাকা খরচ করে এরই মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। অথচ বছর পেরিয়ে গেলেও উদ্বোধনের কোনো খবর নেই। রক্ষণবেক্ষণ ঠিকমতো না হওয়ায় এরই মধ্যে ভবনের ভিতরের চেহারা হতে চলেছে বিবর্ণ।

১৪ তলা এ ভবনে রয়েছে দু’টি বেজমেন্টসহ মিলনায়তন, সভাকক্ষ, সার্ভার, ডাক জাদুঘর ও গ্রন্থাগার। ২০১৬ সালের শেষ দিকে প্রায় পৌনে ১ একর জমির ওপর কাজ শুরু হয় ডাক ভবনের কাজ। নির্মাতা প্রতিষ্ঠান ভবনটি হস্তান্তর করে ২০১৯ সালের সেপ্টেম্বরে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নান্দনিক ডাক ভবনের প্রধান ফটককে তালা। কলাপসিবল গেট দিয়ে দেখা যায় পানির ফোয়ারা অকেজো হয়ে পড়ে আছে। অযত্নে ভবনের নান্দনিক দেয়ালে জমেছে ময়লা। অনেক হাঁকডাক করে বিশাল এ ভবনে দু’জনকে পাওয়া যায়। এদের মধ্যে একজন সজল চন্দ্র দাশ অন্যজন রিপন হোসেন। দৈনিক ৩শ টাকা  হাজিরায় তারা ৯২ কোটি টাকার ভবন দেখভাল করেন। সজল এর আগে  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বাসায় কাজ করতেন।

সজল চন্দ্র দাশ বাংলানিউজকে বলেন, আমরা ডাক ভবন পাহারা দিচ্ছি। প্রায় চার বছর এখানে কাজ করি। প্রথমে খুব তোড়জোড় করে নির্মাণ কাজ হয়েছে। রাত-দিন কাজ চলেছে। অথচ প্রায় দুই বছর হয়ে গেলো উদ্বোধন হচ্ছে না। আমরা মালির কাজ করি, উদ্বোধন কবে হবে বলতে পারবো না।

অথচ এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ডাক ভবন সরানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গুলিস্তান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে জেনারেল পোস্ট অফিস (জিপিও)। তাই জিপিও ভবনটি ভেঙে সেখানে সবুজ পার্ক নির্মাণের নির্দেশ দিয়েছিলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com