রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

লালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই উঠতি বয়সের যুবক।

শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতের কোনো এক সময়ে উপজেলার ফাঁকা মাঠের ভেতর দুয়ারিয়া-কাশিমপুর গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থানপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল, সজীব ও সোহান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতের কোনো এক সময় ওই তিনজন যুবক মোটরসাইকেলে করে লালপুর থেকে নিজ এলাকা রাজাপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ফাঁকা মাঠের দুয়ারীয়া-কাশিমপুর সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রাতে ঘটার কারণে কেউ দুর্ঘটনার আসল কারণ জানাতে পারেনি।

তিনি আরও জানান, রোববার (০৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে মোটরসাইকেলসহ তিনজন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার আসল রহস্য ও নিহতদের আসল পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com