রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

১৫ ঘন্টা পর শায়েস্তাগঞ্জ- মৌলভীবাজার সড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে ১৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পরে পুণরায় যান চলাচল শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের লছনা এলাকায় বাইপাস ডাইভারশনে একটি ক্রেনবাহী লরিগাড়ি দেবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে অন্য একটি ক্রেন দিয়ে লরি গাড়িকে সরিয়ে যান চলাচল শুরু হয়। এতে দিনব্যাপী বিভিন্ন এলাকার লোকজনদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে আর বিভিন্ন কাঁচামালবাহী ট্রাক আটকা পড়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।

সাতগাঁও হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নানু মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাত ২ টার দিকে আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা ফ্যাক্টরির সামনে নতুন ব্রিজ তৈরির কাজ চলমান থাকায় ব্রিজের পাশ দিয়ে করা বাইপাস ডাইভারশনে শ্যামলিমা কোম্পানির একটি ক্রেনবাহী লরিগাড়ি পারাপারের সময় দেবে যায়। ফলে এই সড়ক দিয়ে দূরপাল্লার গাড়িসহ সকল প্রকারের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটের শেরপুর থেকে একটি ক্রেন এনে দেবে যাওয়া ক্রেনবাহী লরিগাড়িকে উদ্ধার করলে বিকেল ৫ টার দিকে যান চলাচল পুনরায় শুরু হয় ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com