রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার

তরফ নিউজ ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ করতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এরপরও এলপিজি সংকট কাটছে না। বাজারে এলপিজি সরবরাহে ঘাটতি আছে।

শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে মিলছে না এলপিজি সিলিন্ডার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা। তবে সংকট সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সরবরাহকারীরা।

গত ২ সপ্তাহ ধরেই নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে বিক্রি হয়েছে এলপিজি সিলিন্ডার। এরমধ্যেই গত ৪ জানুয়ারি এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে দাবি আদায়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দেয় ব্যবসায়ীদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এতে সাধারণ ভোক্তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

পরবর্তীতে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বিইআরসি। এরপর সংস্থাটির চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ীরা। কিন্তু শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরবরাহ সংকটের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এমনকি বাড়তি দাম দিয়ে কিনতে চাইলেও এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না ব্যবহারকারীরা।

সাধারণ ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকট ও সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত মূল্য এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বরাবরই বেশি দামে সিলিন্ডার কিনতে হয়। কিন্তু এখন বেশি দামেও মিলছে না। তাই সিন্ডিকেট যারা করে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন ভোক্তারা।

এদিকে বৃহস্পতিবার এলপিজি উৎপাদন ও আমদানি পর্যায়ে আরোপিত ভ্যাট কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। এতে আমদানিতে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর উৎপাদনে সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।

জ্বালানি বিভাগের নেয়া এমন উদ্যোগে এলপিজির আমদানি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে সরবরাহ সংকটও কমে আসবে। যদিও এতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সরবরাহকারীরা।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com