মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

আজমিরীগঞ্জে সরকারি কোয়ার্টার বহিরাগতদের দখলে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কোয়ার্টার কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করার নিয়ম থাকলেও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কোয়ার্টার বহিরাগতদের দখলে। মাসোহারা হিসাবে ভাড়া দিয়ে আর্থিক লাভবান হচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ওই কোয়ার্টারে বসবাস করার কথা থাকলেও তারা বসবাস না করে স্থানীয় বহিরাগতদেরকে দিয়েছে ভাড়ায়। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ড্রেসার নিশিকান্ত দেবনাথ ওই অনিয়ম করলেও লাইফস্টক অফিসার জড়িত থাকারও অভিযোগ উটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার নগর গ্রাম সংলগ্ন এলাকায় অবস্থিত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় তার সংলগ্ন একটি পুরাতন বিল্ডিংয়ে তিনটি রুমের একটি কোয়ার্টার একটি রুমের দরজায় তালা ঝুলানো অপর দুটি রুমে ওই এলাকার বহিরাগত আওয়াল ও ছবির মিয়া নামে দুইব্যক্তি ৫/৬ বছর যাবৎ ধরে পরিবারের লোকজন নিয়ে অবৈধ ভাবে বসবাস করে আসছে।

সুত্র জানায়, ড্রেসার নিশিকান্ত দেবনাথ নগদ টাকার বিনিময়ে কোয়ার্টার বহিরাগতদের মাসোহারা হিসাবে ভাড়া দিয়ে বসবাস করার সযোগ করে দিয়েছেন।

উপজেলা লাইফস্টক কর্মকর্তা ডা. মোঃ মানছুরুল হক বলেন, আমি আসার পর থেকেই দেখতে পাচ্ছি তারা কোয়ার্টারে বসবাস করছে। এখান থেকে চলে যাবার জন্য আমি তাদেরকে নোটিশ দিয়েছি, তারা ১৫ দিনের সময় নিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com