রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী দুলালের মতবিনিময়

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সাংবাদিকদের সাথে পৌর মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা যুবলীগের নির্বাহী সদস্য মোঃ বজলুর রশিদ দুলাল মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী মোঃ বজলুর রশিদ দুলাল।

অন্যান্যের বক্তব্য রাখেন – এড. আলমগীর খাঁন, আফজাল আহমেদ সুহেল, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহম্মদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ন-সম্পাদক জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তাহের, কোষাধ্যক্ষ রাই রঞ্জন পাল, সাহিত্য সম্পাদক এস এম সুলতান খাঁন, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু, এড. মোস্তাক আহমদ বাহার, ক্রীড়া সম্পাদক এস আর রুবেল মিয়া, ফখরুদ্দিন চৌধুরী আবদাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে, মোঃ বজলুর রশিদ দুলাল সাংবাদিকদের সহযোগীতা কামানা করেন এবং পৌরবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com