সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই স্লোগানকে সামনে রেখে “জাতীয় সমাজসেবা দিবস” -২০২১ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে শনিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।

চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়ের পরিচালনায় এতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন, ভাকা এনজিওর নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন, প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার সম্বনয়কারী বিধান চন্দ্র সরকার, সুবিধাভোগী চা শ্রমিক রবিলাল, এনজিও প্রতিনিধি জয়নাল আবেদীন প্রমুখ।

সভা শেষে সুবিধাভোগীদের মাঝে ভাতার বই, উপবৃত্তির চেক ও সূবর্ণ নাগরিকের পরিচয়পত্র বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com