শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে নতুন বছরের শুরুতে ৬শ’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬শ’ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মহতী উদ্যোগের মাধ্যমে নতুন বছরের সূচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল কেন্দ্রীয় সংসদের সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

২০২১ সালের নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারী শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কালীঘাট রোডস্থ নিজ বাড়ী শ্রীমঙ্গলে ৬শতাধিক কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন তিনি।

১লা জানুয়ারী থেকে ৩জানুয়ারী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে ১ম দিনে ৩৮০টি কম্বল, ২য় দিনে ১২০টি বিতরণ করেন এবং আগামীকাল ৩য় দিনে ১০০টি কম্বল বিতরণ করবেন। এসব শীতবস্ত্র তিনি নিজস্ব অর্থায়নে বিতরণ করেন।

আরিফুল ইসলাম জিয়া বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে উপজেলায় ৫শ’ দুস্থ অসহায় পরিবারের মাঝে ৫টন চাল বিতরণ করবেন। তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন যা থেকে কিছু অর্থ অসহায় গরীব মানুষের মাঝে বিলিয়ে দিয়ে মনে শান্তি পাই।

এলাকার স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও গোলাম হোসেন ভুট্টু জানান, তিনি এর আগে করোনা মহামারির সময় মানুষ যখন অসহায় হয়ে যায় তখন তিনি এলাকাতে নিজস্ব অর্থায়নে ৩শ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সেমাই, সাবান ও মাস্ক রাতের আধাঁরে ঘরে ঘরে গিয়ে নিজ হাতে এসব বিতরণ করেন। তবে যোগাযোগ মাধ্যমে প্রচার ও ছবি তুলতে নারাজ তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com