রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সমাজের রোগ-ব্যধি দূর করতে “এএসপি’র চেম্বার”

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : চেম্বার বলতে সহজেই মানুষজন ডাক্তার কিংবা আইনজীবিদের পরামর্শ কেন্দ্রকে ধরে নেয়। বিশেষজ্ঞ ডাক্তার বা আইনজীবিরা তাদের নিজ নিজ চেম্বার খোলে রোগিদের চিকিৎসা অথবা আইনি পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এবার প্রান্তিক অঞ্চলের মানুষের অভিযোগ সম্পর্কে জানতে এবং তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদান করার লক্ষে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী উপজেলা প্রতিটি ইউনিয়নে একটি করে “এএসপি’র চেম্বার” স্থাপন করেছেন। এখন থেকে তিনি প্রতিটি ইউনিয়নে স্থাপিত এএসপি’র চেম্বারে সপ্তাহে একদিন অফিস করবেন। সেখানে তিনি প্রান্তিক অঞ্চলের মানুষের অভিযোগ শুনে আইনি পরামর্শ দিবেন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি রবিবার দুপুরে বাহুবল উপজেলা মিরপুর ইউনিয়ন বিট পুলিশিং কেন্দ্রে “এএসপি’র চেম্বার” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এএসপি’র চেম্বার-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে মিরপুর ইউনিয়ন কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও এএসপি’র চেম্বারের উদ্ভাবক পারভেজন আলম চৌধুরী।

তিনি বলেন, প্রান্তিক অঞ্চলের সহজ-সরল মানুষজনের মনের অভিযোগগুলো শুনতেই আবার নতুন এই প্রয়াস। যারা থানায় উপস্থিত হয়ে অভিযোগ করতে ইতস্তবোধ করেন বা ভয় পান তাদেরকে আইনী পরামর্শ ও সহযোগিতা করতেই ইউনিয়ন পর্যায়ে এএসপি’র চেম্বার স্থাপন করার উদ্যোগ নিয়েছি। এখানে সহজ উপায়ে গরিব ও অসহায় মানুষজন আমার কাছে আসতে পারবেন এবং তাদের মনের দুঃখের কথাগুলো বলতে পারবেন।

মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকতের সভাপতিত্বে ও মিরপুর বিট পুলিশিং কেন্দ্রের অফিসার ফুয়াদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বাহুবল কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল কদ্দুছ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল গফফার মিল­াদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, ইউপি সদস্য শামীম আহমেদ, মোতাব্বির হোসেন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com