রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে পাখি বিক্রির দায়ের এক ব্যক্তিকে কারাদন্ড

জব্দকৃত পাখি অবমুক্ত করছেন ইউএনও স্নিগ্ধা তালুকদার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে বন্যপ্রাণী বিক্রির দায়ের রনি আহমেদ (৩০) নামের এক ব্যক্তি এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর নামক স্থানে বন্যপ্রাণী বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে অভিযুক্ত রনি আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত রনি আহমেদ নবীগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মস্তফা মিয়ার পুত্র।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রনি আহমেদকে পাখি বিক্রিকালে হাতেনাতে আটক করি। পরে মোবাইল কোর্ট বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুয়ারি অভিযুক্ত ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করি। এছাড়াও জব্দকৃত পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com