বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অবশেষে বাইডেনের বিজয় চূড়ান্ত করল কংগ্রেস

তরফ নিউজ ডেস্ক : অবশেষে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বিজয়কে যুক্তরাষ্ট্রের কংগ্রেস চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বুধবার দিনের শুরুতে ক্যাপিটল হিলে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক হামলা চালায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এ সময় সেখানে কংগ্রেসের অধিবেশনে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়ার কথা ছিল এতে। কিন্তু ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকদের হামলায় প্রথম দফায় তা ভেস্তে যায়। সিনেটররা সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে গিয়ে প্রাণ বাঁচান। পরে আবার অধিবেশন বসে। তাতেই বাইডেনকে দেশের ৪৬তম প্রেসিডেন্ট চূড়ান্ত করা হয়েছে।

ফলে তার সামনে এখন আর কোনোই বাধা রইল না। আগামী ২০ শে জানুয়ারি তিনি শপথ নেবেন। ব্রেকিং হিসেবে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
বিস্তারিত আসছে…

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com