শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি

চুনারুঘাটে একটি ব্রিজের অভাবে দশ হাজার মানুষের দুর্ভোগ

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের মুড়িছড়ার ওপর একটি ব্রিজের অভাবে পূর্বাঞ্চলের ৫/৬টি গ্রামের প্রায় হাজার দশেক জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার, বড়ক্ষের, মুড়িছড়া, উসমানপুর, নালুয়া চা বাগান সহ আশপাশের গ্রামের পাড়াপাড়ের একটি এই ব্রিজটি। মুড়িছড়ার উপর একটি ব্রিজ না হওয়ায় জরাজীর্ণ একটি পাকা সাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী সহ এলাকার জনসাধারণ চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে উক্ত ছড়া পাড় হতে হয়। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য উপজেলা ও জেলা সদরে সরবরাহ করতে পারছেন না। এতে তাদের উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির খানকে বিষয়টি জানানো হলে তিনি জানান, আমরা ইতিমধ্যে মানিকভান্ডার মুড়িছড়ায় একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। অচিরেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com