শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা বিকেলে

তরফ নিউজ ডেস্ক : নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, জানা যাবে রোববার (৬ জানুয়ারি) বিকেল ৫টায়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন। বাংলানিউজকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভায় পুরনোদের বেশিরভাগই বাদ পড়ছেন। প্রথমে ছোট আকারে গঠন করা হলেও পরবর্তীতে আকার বাড়ানো হবে মন্ত্রিসভার।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড়ের মধ্যে নতুন সদস্যদের জন্য ৩২টি গাড়ি প্রস্তুত করে রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।

পরিবহন কমিশনার সৈয়দ আবদুল মমিন জানান, মন্ত্রিসভার নির্দেশনায় তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন।

একেবারে নতুন যারা আসছেন তাদের জন্য নতুন করে গাড়ি বরাদ্দ দেওয়া হচ্ছে। আর পুরনোদের মধ্য থেকে যারা আসবেন তারা আগের গাড়িই ব্যবহার করবেন।

সকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আসার পথ থেকে আবারও তাকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মূলত মন্ত্রিসভা গঠনের জন্যই তাকে ডেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকাররের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের বিজয়ের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্যরা শপথ নেন ৩ জানুয়ারি।

জোটেরই শরিক হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি এরইমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com