রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভারতের সিরাম ইনস্টিটিউটে আগুন

তরফ নিউজ ডেস্ক : করোনার টিকা কোভিশিল্ড তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট সংলগ্ন ভবনে আগুন লাগে বলে জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তারা বলে, কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।

দমকলের অন্তত ১০টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে সেখানে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। দুপুর তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভবনে প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সিরাম। যদিও  একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com