রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলের পশ্চিম জয়পুর গ্রামের রাস্তা সলিং করে দিলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে জেলা পরিষদের অনুদানে উপজেলার মিরপুর ইউনিয়নের দুই ওয়ার্ডের পশ্চিম জয়পুর গ্রামের রাস্তায় ইট সলিং কাজের সমাপ্ত করেছেন মিরপুর ইউনিয়নের সফল মেম্বার শামীম আহমদ।

তিনি মিরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড মেম্বার ও মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী।

উপজেলার মিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সরকার বাড়ির ফুল মিয়ার বাড়ি হইতে গ্রাম পুলিশ শাহবুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তায় জনগণের সুবিধার জন্য এ রাস্তা করে দেন জনপ্রিয় মেম্বার শামীম।

মিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা আবু বক্কর মিয়া বলেন, ওই রাস্তাটি অনেক নাজুক ছিল। বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হত। মেম্বার ভাই যে কাজটি করে দিয়েছেন তার জন্য আমরা গ্রামবাসী কৃতজ্ঞ।

একই গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল আলী বলেন, এই রাস্তাটি মেরামত করতে অনেকের কাছে গিয়েছি কেউ রাস্তাটি করে দেয়নি। সত্যি আমরা মেম্বার সাহেবের কাছে ঋনি। তিনি আক্ষেপ করে আরো বলেন, যদি কোনদিন সময় পাই তাহলে গ্রামবাসী সেই ঋন শোধ করব।

ক্লিন ইমেজের অধিকারী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মেম্বার শামীম আহমদ বলেন, আমার জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ডা: মুশফিক হোসেন স্যারের দেয়া টাকায় রাস্তাটি করে দিয়েছি। স্যার শুধু পশ্চিম জয়পুর গ্রামের রাস্তাটিই করে দেননি বাহুবল তথা মিরপুর ইউনিয়নের অন্তত ১৮/১৯টি রাস্তা তিনি করে দিয়েছেন। শুধু রাস্তাই নয় স্যারের কাছে মিরপুর ইউনিয়নবাসীর জন্য যে আবদার করি তিনি আমার কোন আবদারই অপুরন রাখেন নি। রাস্তাঘাট, কালভার্ট, অসহায়দের সাহায্যসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন। তিনি ডা: মুশফিক হোসেনর জন্য সবার কাছে দোআ ছেয়েছ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন হাবিব মাষ্ঠার, বাচ্চু মিয়া, ফারুক মিয়া প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com