রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ভূমি ও গৃহহীন ১শ’ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকীতে ৩০০ পরিবারকে ভূমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ।   শনিবার (২৩ জানুয়ারি) শ্রীমঙ্গল সহ দেশজুড়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক সাথে উদ্বোধনের পর শ্রীমঙ্গলে ১০০পরিবারের মধ্যে ঘর বুঝিয়ে দেওয়া হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্য্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্টানে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূূমি) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বাকি ২০০টি ঘর নির্মাণের কাজ চলছে । আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার আশিদ্রোন, শ্রীমঙ্গল সদর, ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নে সরকারি খাস জমিতে এসব ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। বাকি ২০০টি ঘরের নির্মান কাজ শেষ হলেই জমির দলিলাদি সহ ঘরগুলি বুঝিয়ে দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com