রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনার নতুন ধরন প্রতিরোধে কার্যকর নোভাভ্যাক্সের টিকা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের তৈরি করা টিকা করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। যুক্তরাজ্যে বড় পরিসরে চালানো এক ট্রায়ালে টিকাটির এই কার্যকারিতার প্রমাণ হয়েছে। সেই সঙ্গে এই টিকা যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধেও কার্যকর বলে নোভাভ্যাক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নোভাভ্যাক্সের টিকাই প্রথম যেটি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের জন্য কার্যকর বলে দেখা গেছে। নোভাভ্যাক্সের টিকার এই সুসংবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরসি জনসন বলেছেন, এখন যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টিকাটি পরীক্ষা করবে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য ইতিমধ্যে টিকাটির ৬০ মিলিয়ন ডোজ সংরক্ষণ করেছে। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে এ বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। অক্সফোর্ডের টিকার পর যুক্তরাজ্যে নোভাভ্যাক্সের টিকাই সবচেয়ে বড় পরিসরে ট্রায়াল দেওয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত অ্যাস্ট্রেজেনেকার-অক্সফোর্ড, ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার।

নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি।

নোভাভ্যাক্সের চিফ এক্সিকিউটিভ স্ট্যান এর্ক বলেন, যুক্তরাজ্য ট্রায়ালে ফলাফল দুর্দান্ত এবং আমরা যতটা আশা করেছিলাম ঠিক ততটাই ভালো ফলাফল পেয়েছি। দক্ষিণ আফ্রিকার ট্রায়ালের ফলাফলও জনগণের প্রত্যাশার চেয়ে বেশি বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com