রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাটিয়ান হাওরের বাঁধের কাজ উদ্বোধন করলেন ইউএনও

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের আলমখাঁলী বেড়িবাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারি) দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি-বড়দল গ্রাম সংলগ্ন আলমখাঁলী’র (৭৩ নং) পিআইসি’র বেরীবাঁধের কাজ উদ্বোধন করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন-পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রকিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাঞ্জব উস্তার, প্রকল্পের পিআইসি সভাপতি মোঃ আনিছুর রহমান, সদস্য সচিব ওবায়দুর রহমান, সদস্য আশিকুল ইসলাম, শাইকুল ইসলাম (লাদেন), আব্দুস সালাম সহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিং স্থানীয় সংবাদকর্মীকে বলেন, হাওর বেড়িবাঁধের কাজে কোন রকম গাফিলতি বা দুর্নীতির সাথে জড়িত হলে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওর বেড়িবাঁধের কাজ শেষ করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com