সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে সরকারিভাবে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহনির্মান করে বরাদ্দের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির এক সভা সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মেডিকেল অফিসার ডাঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা আজিজুল হক, কৃষি কর্মকর্তা এ কেএম মাকসুদুল আলম, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, প্রকল্প বাসবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, আশরাফ হোসেন, মোঃ আসাদ উল্লাহ, সুমন কিশোর চৌধুরী প্রমূখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নবীগঞ্জ উপজেলায় ৩৯০ টি আবেদনের মধ্যে যাচাই বাচাই করে বরাদ্দকৃত মোট ১১০টি ঘরের মধ্যে প্রথমধাপে ৬০ ও ২য় ধাপে ৫০টি গৃহ সরকারী ব্যয়ে নির্মানের অনুমতি পাওয়া গেছে বলে অবহিত করেন।

নবীগঞ্জ উপজেলার মান্দরকান্দি, বৈঠাকাল, পানিউমদা রোকনপুর, ইনাতগঞ্জ, আউশকান্দির উলুকান্দি, কুর্শিসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্রাথম ধাপের ৬০টি ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ঘর নির্মানে ১ লক্ষ ৭১ হাজার টাকা ও পরিবহর খরচ ৪ হাজার টাকাসহ বাকী ঘরগুলোর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেন জানান তিনি।

গৃহহীনদের মাঝে গৃহ পেতে কোন ধরনের টাকা লাগে না ইউনিয়ন পর্যায়ে যদি কেউ কারো কাছে টাকা দাবী করে তাহলে তার নামসহ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com