শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

হবিগঞ্জে প্রাইম ফুডে এসি বিস্ফোরণ, মিষ্টি কারিগর দগ্ধ

বিস্ফোরণে আহত ঝন্টু দাস

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় প্রাইম ফুড নামক ব্যবসা প্রতিষ্ঠানে একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়েছে। এসময় দগ্ধ হয়ে ঝন্টু দাস (৩০) নামে এক কর্মচারী আহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ঝন্টু শহরের নোয়াবাদ এলাকার হিরেন্দ্র দাসের ছেলে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হাই জানান, ‘প্রাইমফুড’ ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে বিকট শব্দে একটি এসি বিস্ফোরিত হয়। এ সময় ওই প্রতিষ্ঠানে থাকা কর্মচারী ঝন্টু দাস দগ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কি কারণে এসিটি বিস্ফোরিত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তের পর জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com