রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে ২ শ্রমিক নিহত

পাথর কোয়ারি। ফাইল ফটো

নিজস্ব সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর কোয়ারিতে টিলা ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে চিকাডহর গ্রামের রহিম গংদের কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।

স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণভাবে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ টিলা ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com