রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নিউ জিল্যান্ড সফরের বাংলাদেশ দলে মোসাদ্দেক

তরফ স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের বিকল্প হিসেবে বেছে নেওয়া হলো আরেকজন স্পিনিং অলরাউন্ডারকেই। নিউ জিল্যান্ড সফরের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দলে আছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের সম্মিলিত দল শুক্রবার দুপুরে ঘোষণা করে বিসিবি। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য আগেই এই সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে নিউ জিল্যান্ড সফরের দলে সাকিব ছাড়া নেই আর কেবল বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ওয়ানডে মিলিয়ে মাত্র ৩৮ রান করলেও টিকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের দল থেকে এবারের দলে নেই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার শফিউল ইসলাম।

আল আমিন ও নাসুম ছিলেন সেই টি-টোয়েন্টি সিরিজের দলে। তাই প্রথাগত অর্থে তাদের দলে থাকাকে দলে ফেরা বলা যাচ্ছে না।

তবে মোসাদ্দেকের জন্য এটি ফেরাই। ওয়ানডে সবশেষ খেলেছেন তিনি ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে। এই বছরই নভেম্বরে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলে মায়ের অসুস্থতার কারণে তিনি দেশে ফেরেন টেস্ট সিরিজ না খেলেই। এরপর থেকে বাংলাদেশের হয়ে আর কোনো সংস্করণেই দেখা যায়নি তাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com