রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির মৃত্যু

তরফ নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে।

রেডিস বার্মিংহাম মহাসড়কে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) প্রাইভেটকার ও মোটরসাইকেলের এক সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ব্যবসায়ী আবদুর রহমান মুয়িম (৪৮) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৮)। তারা ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

নিহত আবদুর রহমান মুয়িম মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেডিস বার্মিংহাম মহাসড়কে তিনটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী আব্দুর রহমান মুয়িমকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এই দম্পতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্মীয়স্বজন ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com