রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বড়লেখায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ গোপাল মাল (২৮) ও উজ্জল মানরাজি (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর শাহাবাজপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোপাল মাল রাজনগর উপজেলার করিমপুর চা-বাগানের মৃত হেরাইয়া মালের ছেলে এবং উজ্জল মানরাজি বড়লেখা উপজেলার পাল্লাথল চা-বাগানের আপনা মানরাজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশ শাহবাজপুর বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার ইয়াবা বিক্রেতা। তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com