বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে বিশেষ অভিযানে মহিলাসহ গ্রেফতার ১২

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):  হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০টি ওয়ারেন্টভূক্ত মহিলাসহ ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান নির্দেশনায় ওসি (তদন্ত ) আলী আসরাফ এর নেতৃত্বে বিপুল সংখ্যক সঙ্গিয় ফোর্স নিয়ে চুরি ডাকাতি মাদক নারী নির্যাতনসহ সিআর ও জিআর মামলার বিভিন্ন পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।

আসামীরা হল শাহেনা বেগম (৩৫), গবিন্দ মুন্ডা(২৯), লিটন মুন্ডা(২৮), মোঃ ছিদ্দিক আলী (৩০), সালেহ উদ্দিন(৩০), স্বর্ণ বনার্জি(২৫)  সফর আলী (৬০), আফছর আলী(৩৮), শফর আলী (৪৮), নুরুল হক(৩২), মোঃ রিপন মিয়া(২৮), সুহেল মিয়া (৩৬)।

অভিযানে পরিচালনায় ছিলেন এসআই সজিব, এসআই আলী আজহার, এসআই আনসরুল, এসআই মহিন উদ্দিন, এএসআই শরীফ, এএস আই কামাল, এএসআই আওলাদসহ সঙ্গীয় ফোর্স।

গেফতারকৃত আসামীদের মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com