রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কারামুক্ত কার্টুনিস্ট কিশোর

তরফ নিউজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় দশ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন।

বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ ১১ টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয় । এসময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা। তবে কিশোর ও তার স্বজনেরা মিডিয়ার সাথে কথা বলেননি।

মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ  কিশোরকে গত বছর মে মাসে গ্রেপ্তার করে র‌্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারা সহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

একই মামলায় একই সঙ্গে গ্রেপ্তার হওয়া  কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গত ২৫  ফেব্রুয়ারি মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com