বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

নবীগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামে কানু রায় (৬৫) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। কানু রায় ওই গ্রামের মৃত অবিরন রায়ের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সকলের অগোচরে হঠাৎ বিষপান করে ছটফট করতে থাকেন কানু রায়। বিসয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজন তাঁকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানেন না বলে পরিবারের সদস্যরা দাবি করেন ।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ জানান, বিষপানের পর তাকে হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়ায় তার অবস্থা গুরুতর হয়ে যায়। তাই তাঁকে বাচাঁনো সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com