বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

শ্রীমঙ্গলে একই দিনে পিতা-পুত্রের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই দিনে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মারা যায় ছেলে দেবব্রত চৌধুরী বিলু (৪৭)। এর ৫ ঘণ্টা পর তার পিতা অরুন চৌধুরী (৯৭) মৃত্যুবরণ করেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলাইয়ের ছোট ভাই দেবব্রত চৌধুরী বিলু মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সাভারে এনাম মেডিকেলে হাসপাতালে মৃত্যুবরণ করেন। অপর দিকে রাজধানীর অপর একটি হাসপাতালে ৫ ঘণ্টা ব্যবধানে অয়ন চৌধুরীর পিতা অরুন চৌধুরী বার্ধক্যজনিত কারণে যান।

তাদের লাশ ঢাকা থেকে শ্রীমঙ্গলে আনা হচ্ছে। একই দিনে পিতা ও পুত্রের মৃত্যুতে শ্রীমঙ্গল শহরে শোকের ছায়া নেমে এসেছে।

পিতা ও পুত্রের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com