রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিচারকের সামনে আসামি খুনের ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার আদালতে একটি মামলার শুনানি চলাকালে বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে অপর আসামি খুনের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হাসান (২৫) জেলার লাকসাম উপজেলা ভোজপাড়া গ্রামের মৃত শহিদ উল্লার ছেলে। নিহত অপর আসামি ফারুক (৩০) জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কান্দি গ্রামের অহিদ উল্লার ছেলে। তারা দু’জন সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

৮ মার্চ (সোমবার) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আতাবুল্লাহ আলোচিত এ হত্যা মামলার রাষ ঘোষণা করেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসান আদালতে উপস্থিত ছিলেন।

জানাগেছে, ২০১৯ সালের ১৫ জুলাই সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের আদালতের খাস কামরায় ওই হত্যার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালে জেলার মনোহরগঞ্জের কান্দি গ্রামে বৃদ্ধ হাজী আবদুল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ২০১৯ সালের ১৫ জুলাই ওই মামলার জামিনে থাকা আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। ওইদিন বেলা ১১টার দিকে আসামিরা আদালতে প্রবেশের পর ওই মামলার ৪ নম্বর আসামি ফারুককে ছুরি নিয়ে ধাওয়া করে ৮ নম্বর আসামি হাসান। এ সময় প্রাণভয়ে ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে পড়েন। এক পর্যায়ে পিছু ধাওয়া করে হাসান সেখানে গিয়ে ফারুককে টেবিলের ওপর ফেলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। ওই হত্যার ঘটনায় আজ সোমবার হাসানকে মৃত্যুদন্ড দেয় কুমিল্লার আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com