রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে ২ কেজি গাঁজাসহ আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজার নামক স্থানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম (৩৫) উপজেলার সাতকাপন ইউনিয়নের অলুয়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই আব্দুল মান্নান ও এএসআই সুপিয়ার রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলা গোসাই বাজার নামক স্থান থেকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণীয় ১৯ (ক)/৪০ ধারার অপরাধে মামলা রুজু করা হয়েছে। তাকে বুধবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com