মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

আজ পবিত্র শবে মেরাজ

তরফ নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার ১৪৪২ হিজরির ২৬ তারিখের দিবাগত রাতে প্রার্থণার মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মিরাজ।

বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজে গমন করেছিলেন। ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই দিনটিকে যথাযথ মর্যাদা দিতে রাতভর প্রার্থণা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। দিবাগত রাত থেকে প্রার্থণার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র এ শবে মেরাজ।

লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে শবে মেরাজ হিসেবে ধরা হয়। গত ১৪ ফেব্রুয়ারি রোববার রজব মাস গণনা শুরু হয়। সেই অনুযায়ী, ১১ মার্চ বৃহস্পতিবার হচ্ছে রজব মাসের ২৬ তারিখ।

ইসলাম ধর্ম মতে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের উপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন। এ রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশের বিভিন্ন স্থানেও পালিত হবে পবিত্র শবে মেরাজ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শবে মেরাজের রাতে দোয়া ও মোনাজাতের আয়োজন করছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১১ মার্চ) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া দেশের সব মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াতসহ সারারাত ইবাদত-বন্দেগি করবেন মুসলমানরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com