বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ৬

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে পৌরশহরের পশ্চিমগাঁও সাহাপাড়া ও গাজিমুড়া থেকে মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুহিতুল ইসলামের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ তোফাজ্জল হোসেনের পরিচালনায় মাদক বিরোধী বিশেষ অভিযানে সন্ধ্যায় পৌরশহরের পশ্চিমগাঁও সাহা পাড়া এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ, বিয়ার ও গাঁজাসহ ওই এলাকার বাবুল সাহার ছেলে শিমুল সাহা, উত্তম গোস্বামীর ছেলে উৎপল গোস্বামী, চিত্ত দেবনাথের ছেলে সবুজ দেবনাথ ও ইউছুফ আলীর ছেলে রাসেলকে গ্রেফতার করে।

অপরদিকে আরেকটি অভিযানে পৌরশহরের গাজীমুড়া গ্রামের জাকির হোসেন বাবুলের ছেলে রিয়াজ হোসেন ও আবুল হোসেনের ছেলে সাজ্জাত হোসেন অনিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন জানান, আজ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশী মদসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com