সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গোলাপগঞ্জে বাসচাপায় ২ অটোরিক্সাযাত্রী নিহত

তরফ নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়নুল ইসলাম (৪০) ও আল আমিন (২৮)। নিহত জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের কুটি মিয়ার ছেলে এবং আল আমিন গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

আহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের এহিয়া আহমদ (১৮)। তবে তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নামপরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে উপজেলার গোলাপগঞ্জ ইউপির সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট-ব-১১-০০৪২) সিলেটগামী সিএনজি অটোরিকশাকে (সিলেট-থ-১২-৩৪৫৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জয়নুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেয়ার পর মারা যান আল আমিন।

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কুমার নাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দু’জন যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com