বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

আজমিরীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : আজমিরীগঞ্জ উপজেলার কাকালছেও বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মা সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে সীমা ফার্মেসিকে ২ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে মা টেলিকম এন্ড কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওজনে কম দেওয়ার দায়ে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের দাড়ি পাল্লা ও বাটখারা জব্দ করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কাকালছেও নৌ-ফাড়ি পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com