সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে নিলামে ১২ হাজার ২শ’ টাকায় বিক্রয় হলো ইয়েলো টি

এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলামে ১২ হাজার ২০০ টাকায় বিক্রয় হলো নতুন উৎপাদিত ইয়েলো টি (হলুদ চা) । বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে (টিপিটিএবি) ২০তম নিলামে সর্বোচ্চ দামে এ চা বিক্রয় হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে উৎপাদিত এ চা পাতা মুল্যে দেশের সর্বোচ্চ মুল্য। দুই কেজি ইয়েলো টি নিলামে উঠে।

শ্রীমঙ্গলে পপুলার টি হাউজ ক্রয় করে ইয়েলো টি । এর আগে গত সাপ্তাহে চট্রগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩শ টাকা। তথ্য নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) এর পরিচালক হেলাল আহমদ। চায়ের মধ্যে দেশে সর্বপ্রথম নতুন করে উৎপাদন করা হচ্ছে ইয়েলো টি।

তিনি বলেন, প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি চা পাতা ১২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

চা একটি সুস্বাদু পানীয় খাদ্য। দেশের প্রতিটি অঞ্চলে এখন চায়ের কদর বেশি। আমরা সাধারণত ব্ল্যাক টি পান করে থাকি। এর মধ্যে স্পেশাল কিছু চা রয়েছে যেমন গ্রিন টি, লেমন টি ইত্যাদি।

উল্লেখিত চা উৎপাদন করা হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে। এর পাশাপাশি তারা উৎপাদন করছে হোয়াইট টি নামে আর ও একটি চা, যার চাহিদা দেশে ব্যাপক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com