সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

শহ শোয়েব আহমেদ। ফাইল ছবি

মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত শাহ শোয়েব আহমেদ (৪০) দীর্ঘ এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর বুধবার (৯ জানুয়ারি) সন্ধা ৬ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবারে ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

গত ২ জানুয়ারি বুধবার উপজেলার করগাঁও ইউনিয়নের পাঠলী (বুরুঙ্গা) গ্রামের মৃত শাহ খোয়াজ আলীর পুত্র শাহ শোয়েব আহমেদ নবীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে  টমটম ও ট্রাকটরের চাপায় তার বুকে প্রচন্ড  আঘাতপ্রাপ্ত হয়।

মুমুর্ষ অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে যাবার পর ডাক্তার তাকে লাইফ সাপোর্টে রাখেন। দীর্ঘ এক সপ্তাহ থাকার পর গতকাল বুধবার সন্ধা ৬ টায় শোয়েব  শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য তিনি  নবীগঞ্জ জেকে স্কুলের এসএসসি ৯৫ ব্যাচের ছাত্র এবং বর্তমানে উপজেলার বালিদ্বারা বাজারে  ব্যবসায়ী । বৃহস্পতিবার জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৯৫ ব্যাচের বন্ধুরা । তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com