মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ বেলা ১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ছাত্রদল নেতারা জানিয়েছেন, সংঘর্ষে তাদের  অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।

হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করছিল জেলা ছাত্রদল। একপর্যায়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ এসে তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 ছাত্রদলের আট নেতাকর্মীকে আটক করে পুলিশ। সূত্র: মানবজমিন অনলাইন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com