রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজ থেকে শ্রীমঙ্গলের চারটি ভ্রমণস্পট বন্ধ

ফাইল ছবি।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলের ভ্রমণ স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ভ্রমণকারীদের পদচারনায় পরিপূর্ণ থাকে এমন চারটি দর্শনীয় স্পট আজ বৃহস্পতিবার পহেলা এপ্রিল থেকে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম স্পটগুলো বন্ধ ও শহরের হোটেল রেস্টুরেন্ট সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকার ঘোষণা দেন।

বন্ধ ঘোষণা করা ভ্রমনীয় স্পটগুলো হলো শহরতলীতে অবস্থিত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ( মিনি ছিড়িয়াখানা ) নীলকণ্ঠ (সাতকালার চায়ের দোকান) বিজিবি ক্যাম্প সংলগ্ন বদ্ধভূমি ৭১ ও হাইল হাওরের পাখি অভয়ারণ্য বাইক্কাবিল।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ হার ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় এ প্দক্ষেপ নেওয়া হয়েছে। এবং শহরের জনবহুলপূর্ন ব্যবসা প্রতিষ্ঠান হোটেল রেস্টুরেন্ট গুলো আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com