শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনেন দীলিপ বিশ্বাস

বাবা প্রয়াত দীলিপ বিশ্বাসের সাথে ছেলে দেবাশীষ বিশ্বাস

তরফ নিউজ ডেস্ক : শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনেছিলেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক দীলিপ বিশ্বাস। এ অথ্য জানিয়েছেন গুণী এ নির্মাতার ছেলে দেবাশীষ বিশ্বাস। দেবাশীষ নিজেও মনে করেন, ‘পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান।’  বুধবার নিজের এ ফেসবুক টাইমলাইনে এ কথা জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস।

ফেসবুকে দেবাশীষ লিখেছেন, ১৯৯২ সালের কথা। আমার বাবা দীলিপ বিশ্বাস চিরতরে বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন। সবাই তাকে গুলশান-বনানী-বারিধারায় সেটা কেনার উপদেশ দিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে পরীবাগ নামক জায়গায় ফ্ল্যাট টি কিনলেন, যেটি কিনা তখন থেকে এখন পর্যন্ত আমাদের একমাত্র বর্তমান ও স্থায়ী নিবাস।

তিনি লিখেছেন, মসজিদ সংলগ্ন পরীবাগে এত দাম দিয়ে কেন ফ্ল্যাট কেনা হলো, বাবাকে এই প্রশ্ন করা হলে তিনি সবসময় বলতেন, ‘অন্য কোন জায়গায় চাইলেই তো কিনতে পারতাম, কিন্তু ভোর বেলায় মসজিদ থেকে ফযরের আজান তো শুনতে পেতাম না। তাই এখানেই ফ্ল্যাট টা কিনেছি, যাতে ফযরের আজান শুনে আমার ঘুম টা ভাংগে।’

সনু নিগমকে ধিক্কার জানিয়ে এই নির্মাতা লিখেছেন, আমিও মনে করি, পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। আমি যতবার যতগুলো মাজার মসজিদে গিয়েছি, অন্য অনেকেরই হয়তো যাওয়া হয়নি। তাই বলছি- রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, মোহিত চৌহান, অরিজিতদের যাতাকলে পিষ্ট, দিশেহারা,নেশায় আসক্ত, ক্ষ্যাতিক্ষুধায় আক্রান্ত, মানসিকভাবে অসুস্থ সনু নিগামকে ধিক্কার জানানোর ভাষাও আজ আমি হারিয়ে ফেলেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com