মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজনগরে বোরো ফসল কাটা উদ্বোধন, কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে বোরো নমুনা ফসলের উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বুধবার (৭ এপ্রিল) নতুন বছরের বোরো নমুনা ফসল কাটার উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটার শুভ উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী জানান, এবছর বোরো ধানের উপযোগী আবহাওয়া থাকার ফলে বোরো আবাদে ভালো ফলন পেয়েছে কৃষক। উপজেলা

কৃষি অফিসার মো. সাহাদুল ইসলাম জানান, এবছর প্রায় ৬০ হাজার মেট্রিকটন বোরো ধানের চাল উদপাদন হবে। ধান কাটা উদ্বোধনকালে জেলা প্রশাসক কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, মৌলভীবাজার জেলায় করোনা মহামারি কালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময় মতো ফসল কেটে ঘরে তুলতে পারে তার জন্য জেলা প্রশাসন কৃষকদের পাশে থাকবে। এবং কৃষকরা যেনো ধানের ন্যায্য মূল্য পায়, সেদিকে জেলা প্রশাসন সবসময় তদারকি করবে।

“স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি” এই সেøাগান সামনে রেখে বোরো ধান কাটা উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, রাজনগরের সহকারী কমিশনার (ভূমি) জনাব ঊর্মি রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com