রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

টিকার দ্বিতীয় ডোজ নিলেন সিইসি ও দুই প্রতিমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক: করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সবাইকে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি এ আহ্বান জানান।

এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও দ্বিতীয় ডোজের টিকা নেন।

টিকা নেয়ার পর খালেদ মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাকসিনের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। সেই সঙ্গে সবাইকে সচেতন হতে হবে। শক্তি প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মানানো যাবে না। নিজ থেকে সবাইকে সচেতন হতে হবে।

করোনা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও মনে করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

প্রথম দিকে সুরক্ষা অ্যাপে সমস্যা হলেও এখন আর কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com