রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান গাড়িতে পুষ্টিকর খাবার বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশব্যাপী করোনা (কোভিট-১৯) পরিস্থিতিতে ঘরে থাকা স্বাস্থ্য সচেতনদের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণ শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক ভ্রাম্যমান গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রির শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যাক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক এর সভাপতিত্বে ভ্রাম্যমান গাড়িটি শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে। আজ ৯ এপ্রিল শুক্রবার হতে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৪৫ দিন।

বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন এর বাস্তবায়নে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর ব্যবস্থাপনা ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com