রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : নির্ধারিত সময়ের দুই দিন আগে আগামী ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে তার বরাত দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন৷

করোনা ভাইরাস মহামারির কারণে বইমেলা প্রায় দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিলে এবারের বইমেলা৷

শুরু হওয়ার পরও করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১ এপ্রিল থেকে মেলা বিকেল তিনটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়৷

এরপর ৫ এপ্রিল থেকে করোনা মহামারিতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও বন্ধ হয়নি অমর একুশে বইমেলা। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাবেশ এড়িয়ে চলছে বইমেলার কার্যক্রম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com