বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কোম্পানীগঞ্জে মাটি চাপায় শ্রমিক নিহত, নিখোঁজ ৩

নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন কালে মাটি চাপায় কবির হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উপজেলার লামনীগাও গ্রামের দুদু মিয়ার ছেলে।

এ ঘটনায় একই গর্তে মাটি চাপা পড়ে আরো তিন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে দাবি করছে এলাকাবাসী।

এলাকাবাসী জানান- সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে যায় চার শ্রমিক। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গর্তে পড়া বাকি তিনজনকে এখনো নিখোঁজ রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাটি সরিয়ে দেখা হচ্ছে আর কেউ নিচে পড়েছে কি না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com